
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, নৌকা আর দাঁড়ি পাল্লা এখন একাকার হয়ে গেছে। ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমান পিন্ডি চলে গিয়েছিল এবং জামায়াতে ইসলামী এই স্বাধীনতার বিরোধিতা করেছিল প্রকাশ্যে। দুইটি দলই ২৪এর গণঅভূত্থানের পর একাকার হয়ে গেছে। তারা এখন দেশ ও জাতির শত্রুতে পরিণত হয়েছে। ২৪ এর গণঅভূত্থানে যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। একইভাবে যারা আমাদের এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরও স্থান হবে না। কারণ ৮৬ সালে এই দুই মোনাফেকের দল আ’লীগ ও জামায়াত স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। ৯৬ সালে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে দেশী-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করেছিল। জনগণ সেই ইতিহাস ভুলেনি, আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তিকেও জনগণ বর্জন করবে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) ফটিকছড়ি উপজেলার বক্তাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তিরহাট বাজারে বিএনপির নতুন সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর এসব কথা বলেন।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম ইউসুফের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল’র সঞ্চালনায় ফটিকছড়ি পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আবুল কালাম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা আফসার চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, শাহারিয়ার চৌধুরী, হাসেম, মহসিন, ইউসুফ, আহম্মেদ সাফা, সেলিম, শহীদ, হাছান, সোলায়মান, নূরুল আলম, মোজাহারুল ইকবাল লাভলু, নাছির, তূষার, জহির,, সুমন তালুকদার, তৌহিদ আলম, সাহাজান, দিদার, হালিম, মাসুম, বাবলা, নজরুল, একরাম আজম, মহিন উদ্দিন, মাহাফুজ, রনি, বক্কর, শওকত প্রমুখ
















