চট্রগ্রাম থেকে চুরি হওয়া গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক দাউদকান্দিতে আটক

141

চট্রগ্রাম থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি চুরি হওয়া একটি ট্রাক আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

Advertisement
spot_img

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গত সোমবার নরসিংদী থেকে একটি খোলা ট্রাক ৫৭৬ টি খালি সিলিন্ডার রিফিল করতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বারকুন্ডস্থ ইউনি কেন্দ্রে যায়। গাড়িটি রিফিল করার জন্য প্লান্টে সিরিয়াল দিয়ে চালক মো: খাইরুল মিয়া (৩৪) হেলপার মো: আশিক (১৯) কে গাড়িতে রেখে নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী মসজিদে যায়। এসে দেখে গাড়িসহ হেলপার নেই। তাকে মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি হাইওয়ে পুলিশকে অবগত করলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো: খাইরুল আলমের নেতৃত্বে অভিযানে নামেন পুলিশের কয়েকটি টিম।

গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ঢাকাগামী চুরি হওয়া ট্রাকটি আটক করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায় চোরের দল।

ওসি শাহীনূর ইসলাম আরও জানান,গাড়ির হেলপার চোর চক্রের সাথে মিলে সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির টোলপ্লাজায় গাড়িটি আটক করা হয়। পরে অভিযান চালিয়ে গাড়ির হেলপার মোঃ আশিককে গ্রেফতার করতে আমরা সক্ষম হই।

চুরিকৃত গাড়ির আনুমানিক মূল্য ১৮ লাখ এবং সিলিন্ডারের মূল্য ৬ লাখ টাকাসহ সর্বমোট ২৪ লাখ টাকা। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
spot_img