
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন হাটহাজারী উপজেলার তরুণ সংগঠক হাদী মো. জমির উদ্দীন। সমপ্রতি চট্টগ্রাম জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাদী মো. জমির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শারমীন জাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল বাশার। উল্লেখ্য, ২০২৪ সালেও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছিলেন।
















