চন্দনাইশে প্রেস ক্লাবের কমিটি গঠন

220

চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশ প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে গাছবাড়িয়াস্থ চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল ও সাঙ্গু পত্রিকার মোহাম্মদ কমরুদ্দিন কে সভাপতি ও দৈনিক কালবেলা ও বাংলাদেশ টুডে’র খালেদ রায়হান কে সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন ও দৈনিক সকালের সময় পত্রিকার মোহাম্মদ আমিনুল ইসলাম রুবেল কে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার এম এ মুবিন কে সিনিয়র সহ-সভাপতি, দোহাজারী বার্তার সম্পাদক আব্দুল গফুর রব্বানীকে সহ সভাপতি, বাংলা টিভির সাইফুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের দর্পন পত্রিকার কামরুল ইসলাম মোস্তফা কে সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত খবর পত্রিকার শহীদুল ইসলাম কে দপ্তর সম্পাদক, দৈনিক মানবকন্ঠ পত্রিকার এস এম ওমর ফারুক কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক জনকাল পত্রিকার আনোয়ার আবির কে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হেলাল উদ্দিন নিরব কে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক শাহা আমানত পত্রিকার জিয়া উদ্দিন কে ক্রীড়া বিষয়ক সম্পাদক, নিউজ গার্ডেনের ওসমান চৌধুরী কে কার্যকরী কমিটির সদস্য, যথাক্রমে দৈনিক নতুন কাগজ এর রূপন দত্ত , দৈনিক সময়ের আলো পত্রিকার এনামুল হক নাবিদ , দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মোজাম্মেল হক সুজন ,দৈনিক আমাদের বাংলা পত্রিকার জাহিদুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম নিউজের ইমতিয়াজ ফয়সাল কে সদস্য করে ১৮জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক।সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই সাংবাদিকদের কাজ। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় দেখা যায় হামলা মামলা শিকার হয়। তাই আমরা যারা মফস্বলে কাজ করি আমাদের যে কোন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Advertisement
spot_img

 

Advertisement
spot_img