সাংবাদিকের ওপর হামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিআরএফের

61

চট্টগ্রামের খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে খুলশী থানার অভ্যন্তরে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক নিগ্রহ ও হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

Advertisement
spot_img

আজ( ১২ অক্টোবর) রবিবার চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নেতৃবৃন্দ বলেন , ” পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন কে খুলশী থানার অভ্যন্তরে আটকে রেখে সিএমপি’র ডিসি উত্তর আমিরূল ইসলাম কর্তৃক এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া এবং গণমাধ্যমকে ভীতি প্রদর্শন করার অপচেষ্টা। এই হামলা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের টুটি চেপে ধরার জন্য পুলিশি পোশাক কে কলঙ্কিত করার হীন প্রচেষ্টার সমতুল্য ” ।

সিআরএফ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।

Advertisement
spot_img