বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

116

 

Advertisement
spot_img

মর্নিং নিউজ :
কলম্বোতে গত কিছুদিন ধরেই টানা বৃষ্টি। বৃষ্টির প্রভাবে প্রথম ম্যাচে এক ইনিংস হলেও দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে পুরো সিরিজটি রি-সিডিউল করে স্বাগতিক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ালেও তাতে হারের তিক্ত স্বাদ পেয়েছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৫৮ রানে হারিয়েছে লঙ্কান দল।

নির্ধারিত ৩০ ওভারে বাংলাদেশকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিক দল। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ১২৮ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান দল। পরে দেখা গেলো বাংলাদেশের বোলারদের ছন্নছাড়া বোলিং তাদের উপকারই করেছে। নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। অধিনায়ক চামারি আত্তাপাত্তু সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া হর্ষিতা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে জাহানার আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বিধ্বংসী শুরুর প্রয়োজন ছিল। সেই ঝলকটা দেখা যায়নি যদিও। ৩৫ রান তুলতেই বাংলাদেশ হারায় টপ অর্ডারের তিন উইকেট! এরপর চতুর্থ উইকেটে নিগার সুলতানা ও ফারজানা হক মিলে ৬১ রানের জুটি গড়েছেন। নিগার ৫১ বলে ৩৬ রান করে আউট হতেই আবার ঘটে ছন্দপতন। ফারজানার ব্যাট থেকে আসে ২৪ রান। লেজের ব্যাটারদের ব্যর্থতায় ২৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

লঙ্কান বোলারদের মধ্যে ঋষি রণসিংহে ৩৪ রানে পাঁচটি উইকেট নিয়েছেন।

Advertisement
spot_img