
মর্নিং নিউজ :
বাড়ি বানাতে গেলে এখন থেকে স্ট্রাক চারাল প্ল্যানের সঙ্গে ইলেকট্রিক্যাল প্ল্যানেরও অনুমোদন নিতে হবে। আগামী ১ জুন থেকে এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ফোরামের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, অভিজাত এলাকায় পানি ও বিদ্যুতে সাবসিডি বন্ধ করতে হবে। গুলশানে পানির দাম ৫০ টাকা, ধানমন্ডিতে ৪০ টাকা এবং যাত্রাবাড়ি এলাকায় ১৫ থেকে ১৬ টাকা করার হবে।
















