এ আমার চিত্ত সুখ
@ নাসিমা হক মুক্তা
চোখ দু 'টো পুঁটি প্রাণ
মনটা এক্কেবারে শিশু
কচি ও সহজ
অথচ স্বপ্নটা মহাজগৎ
অহরহ বোধ, আমোদ ও পরাগডানা
হেসে হেসে রৌদ্র খুঁজে
প্রতিটি কদম ধরে - নতুন দিক
হাওয়ার সাথে অস্থির এক আগুন
আমাকে নুন জলে ডুবাই
জেগে উঠি, জাগার মতন
পুরো তানজুড়ে আমার সিঁড়ি,সবুজ, কাদাযুক্ত
তবুও ডানা ঝেড়ে - মশাল নিয়ে হাঁটি
শরীর ভার
বামে আমার অস্তিত্ব , ডানে আত্মা
পূর্ব-পশ্চিমে - জীবন আত্মীয়
আর সবদিকে প্রকাণ্ডের নিজ মায়া
এসব জড়িয়ে অচিন - নিরামিষাশী সময় গুজরান
ভোরের পরে চৈত্র সুন্দরে রঙ
বেলাশেষে রূপবিভোরে - কৃষ্ণচূড়ার তল
এ আমার চিত্ত সুখ
এ আমার সম্মুখে ছুটে চলা সোনালি সাম্পান ....