টপ-ফিফটি উইম্যান গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ

156

আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে অনন্য অবদানের জন্য লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড একাউন্টিং ক্যাটাগরিতে ‘টপ–ফিফটি’ উইম্যান গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৩ পেলেন একমাত্র বাংলাদেশি নারী পারভীন মাহমুদ এফসিএ । গত ১৭ জুন কলম্বোয় হোটেল সাংগ্রি–লা–তে এক অনুষ্ঠানে শ্রীলংকার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের উপস্থিতিতে ড. সুলোচনা সেগেরার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি পুরস্কারটি গ্রহণ করেন।

উইম্যান ইন ম্যানেজমেন্ট (ডব্লিউআইএম), ওমেন ইন ওয়ার্কের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং অস্ট্রেলিয়া সরকারের অংশীদারিত্বে ৩৩টি দেশ থেকে ৫০০টি মনোনয়নের মধ্যে পারভীন মাহমুদকে লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড এক্যাউন্টিং ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। কর্মসংস্থান ও পেশাদারীত্বে দক্ষতায় বৈশ্বিক অর্থনীতিতে অন্যন্য অবদানের জন্য নারী নেত্রীদের এই পুরস্কারটি প্রদান করা হয়। এটি আর্ন্তজাতিক প্লাটফর্মে পেশাজীবী নারীদের জন্য সম্মানজনক পুরষ্কার।

Advertisement
spot_img

উল্লেখ্য, পারভীন মাহমুদ এফসিএ দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রথম নারী প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) এর প্রথম বোর্ড মেম্বার এবং সাফা অন্তর্ভুক্ত হিসাববিদদের সংগঠনের মধ্যে প্রথম নারী প্রেসিডেন্ট এবং ইউসেপ বাংলাদেশ, মাইডাস, এসিড সার্ভাইভারস ফাউন্ডেশন, শাশা ডেনিম লিমিটেডের চেয়ারপার্সনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উন্নয়ন সংস্থা আরডিআরএস এর চেয়ারপার্সন, ঘাসফুলের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পারভীন মাহমুদ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ঘাসফুল প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ ও কর উপদেষ্টা মরহুম লুৎফুর রহমানের জ্যেষ্ঠ কন্যা এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির সহধর্মিনী। প্রেস বিজ্ঞপ্তি।

Advertisement
spot_img