হঠাৎ মেসিকে কেন ঘিরে ধরেছিলেন চীনা নিরাপত্তারক্ষীরা

96
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গত ১০ জুন চীনের রাজধানী বেইজিংয়ে পা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সে সময় বেইজিং বিমানবন্দরে মেসিকে ঘিরে ধরেছিলেন চীনের নিরাপত্তারক্ষীরা। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ডেইলি সান ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেসির ভিসা বিলম্বিত হচ্ছিল, কারণ আর্জেন্টিনার বদলে স্প্যানিশ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন মেসি। যেখানে চীনের ভিসা ছিল না। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হচ্ছিলেন চীনের নিরাপত্তারক্ষীরা। ৩০ মিনিট পর পরিস্থিতির সমাধান হয় এবং মেসি বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।

Advertisement
spot_img

ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, একদল পুলিশ অফিসার মেসিকে থামিয়ে দেন। তখন মেসির হাতে পাসপোর্ট ছিল এবং তিনি তার সতীর্থদের সঙ্গে কথা বলছিলেন। স্থানীয় গণমাধ্যমও জানায় আর্জেন্টিনার বদলে স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করায়ই এই সমস্যার সম্মুখীন হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Advertisement
spot_img