বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকা

111

মর্নিং নিউজ ডেস্ক :

Advertisement
spot_img

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও ক্লাব ফুটবলেও শীর্ষ পর্যায় থেকে এখন অনেকটাই দূরে রোনালদো। কিন্তু সেইসব প্রভাব ফেলতে পারেনি তার বর্তমান রোজগারে। আয়ের ক্ষেত্রে আপাতত

তিনিই সবার ওপরে। এমনকি পিছনে ফেলেছেন লিওনেল মেসিকেও। বিপুল অঙ্কের পারিশ্রমিকে পর্তুগিজ তারকার সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পড়েছে তার প্রতিফলন। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় এখন সবার উপরে রয়েছেন ‘সিআরসেভেন’।

ফোর্বসের প্রকাশিত তালিকায় রোনালদো ছাড়িয়ে গিয়েছেন সকলকে। রোনালদোরর আয় ১৩ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার। আর এই আয় করেই রোনালদো এখন শীর্ষে। ফোর্বসের তালিকা অনুযায়ী ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় তার। এই তালিকার পরের দুটি নামও দুজন ফুটবলারের। দুইয়ে রয়েছেন সদ্য বিশ্বকাপজয়ী রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ১৩ কোটি ডলার আয়ে দুইয়ে রয়েছেন তিনি। ১২ কোটি ডলার আয় করে তিনে রয়েছেন পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

উল্লেখ্য, ২০১৭ সালের পর প্রথমবার এই তালিকার শীর্ষে উঠলেন রোনালদো। তার ক্যারিয়ারে সব মিলিয়ে সবার ওপরে এই নিয়ে তৃতীয়বার উঠলেন তিনি। গত দুই বছরে এই তালিকায় তিনি ছিলেন তিন নম্বরে।

গত জানুয়ারিতে রেকর্ড পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবে তার বার্ষিক পারিশ্রমিক ২২ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। যদিও এই বিষয়ে ক্লাবের তরফে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এই তথ্য দিয়েছে। বিজ্ঞাপনের বাজারে রোনালদোরর জনপ্রিয়তা তুঙ্গে।

Advertisement
spot_img