লিটনকে অধিনায়ক করে আফগানিস্তনের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

101

Advertisement
spot_img

লিটনকে অধিনায়ক করে ১৪ জুন মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত সেই দলে নতুন মুখ দুই জন। তারা হলেন-চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু এবং রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান।

২১ বছর বয়সী শাহাদাত একজন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়। প্রথম শ্রেনির ২০টি ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও ১০টি ফিফটির সাহায্যে ১২৬৫ রান করেন।

আর মুশফিক হাসানের ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০ বছর বয়সী এই পেসার ১৩ ম্যাচে তিনবার পাঁচ উইকেট করে ৪৯ উইকেট শিকার করেন। দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া এ দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

Advertisement
spot_img