আনোয়ারায় পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে মোস্তাফিজুর রহমান : বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী

44

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, বিএনপি সবসময় ঐক্য ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার রয়েছে।

Advertisement
spot_img

মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়ন, বৈরাগ ইউনিয়নের সিংহপাড়া ও মহাজনপাড়া এবং বারশত ইউনিয়নের বণিকপাড়া ও দীঘিরপাড় পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্র ও সাধারণ সম্পাদক প্রদীপ ধর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন, কৃষকদলের যুগ্ম আহবায়ক আবদুল গফুর, কলেজ ছাত্রদলের সহসভাপতি শেখ আবদুল্লাহ, যুবদল নেতা লোকমান হোসেন, শাহবাজ খান, বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, বারখাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. পারভেজ, রুবেল, ছাত্রদল নেতা মুরাদুল ইসলাম, আশিকুজ্জামান চৌধুরী প্রমুখ।

Advertisement
spot_img