চট্টগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

91

চট্টগ্রামের আন্দরকিল্লায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মদিন উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, শুভ জন্মাষ্টমী ও মহা শোভাযাত্রা উদযাপিত হয়েছে। উৎসব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু আর কে দাশ রুপু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এবং শুভ উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

Advertisement
spot_img

প্রধান অতিথি উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। এরপর তিনি বলেন আমাদের সমাজকে বারবার দ্বিখ-িত ও বিভাজিত করার চেষ্টা করা হয়েছে। বারবার শুভবুদ্ধি আমাদেরকে একত্রিত করেছে। কংসের মতো দূর্জনেরা বারবার ছলচাতুরী ও শক্তি দিয়ে সমাজের শুভ অবস্থানকে রুখে দেয়ার চেষ্টা করেছে কিন্তু শুভ এবং সত্যের আবির্ভাব, সকলের একত্রিত প্রচেষ্টায় তা রুখার সম্ভব হয়নি।

উপদেষ্টা আরো বলেন চট্টগ্রামে চারদিন ব্যাপি জন্মাষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে সেসকল অনুষ্ঠানে সব ধর্ম ও শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহন করার আহবান জানান যাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে শক্তি ও সাহস যোগায়। এই অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের যে দাবিসমূহ উত্থাপিত হয়েছে, সেসকল দাবিগুলোকে আরো জোরালোভাবে উত্থাপন করতে বলেন। আগামীতে নির্বাচিত যে সরকার আসবে তারা সনাতনী সম্প্রদায়েরও সরকার হবে এবং ঐ সরকার সনাতনী সম্প্রদায়ের দাবিগুলো বাস্তবায়ন করবে। সত্যের জয় হোক, মিথ্যা অপসারিত হোক এবং দূর্জন সমাজ থেকে বিতারিত হোক এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভ উদ্ধোধক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন তার বক্তব্যে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি গঠনের আশাবাদ ব্যক্ত করে আগামীর চট্টগ্রাম শহর হবে সকল ধর্ম, বর্ণ ও সকল শ্রেণি পেশার মানুষের নিরাপদ শহর।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও শুভ আশীর্বাদক শ্রীমৎ রবীশ^রানন্দ পুরী মহারাজ। এছাড়া অনুষ্ঠানে আরো বিভিন্ন মঠ মন্দিরের পুরোহিতসহ সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও নানান শ্রেণী পেশার জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Advertisement
spot_img