আজ ১৪ আগস্ট সকালে রাউজান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিগত ২৯ জুলাই তারিখে রাউজানে গোলাম আকবর খোন্দকার কর্তৃক ষড়যন্ত্র মূলক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে পরবর্তীতে নিরীহ মানুষ ও বিএনপির নেতৃবৃন্দ কে হয়রানিমূলক মামলা দিয়ে নিপীড়ন, নির্যাতনের বিরোধে তীব্র নিন্দা, প্রতিবাদ, সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে স্মারক লিপি প্রদান করেন।
কয়েকশত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিত হয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে প্রতিনিধি হিসেবে সাক্ষাৎ করেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, বিএনপি নেতা আবু হানিফ চম্পা, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা কাজী আবুল বশর চেয়ারম্যান, রমিজ উদ্দিন চৌধুরী ।
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূতি উদযাপন উপলক্ষে মোটর শোভাযাত্রা ও পথসভা চলাকালীন সময়ে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই হতে আওয়ামী সন্ত্রাসীদের জড়ো করে সশস্ত্র ক্যাডার বাহিনীর অংশগ্রহণে পূর্ব পরিকল্পিত অংশ হিসেবে প্রশাসনের বাধা অমান্য করে রাউজানে প্রবেশ করিয়া শান্তিপূর্ণ পথ সভায় নিজেরাই আক্রমণ করিয়ে রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা কর্মী ও সাধারণ জনগণের বিরোধে বিগত ৯আগস্ট রাউজান থানায় মামলা দায়ের করেন দাবী করেন নেতৃবৃন্দ।
আরো বলেন এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ১২৯ জনকে আসামী করলেও গোলাম আকবর খোন্দকার সাহেব নিজে মিডিয়াতে বলেছেন ৫০/৬০ জন উপস্থিত ছিলেন। কিন্তু আসামী করা হলো দ্বিগুণের বেশি। মামলায় নিরীহ জনসাধারণ কে আসামী করে রাউজান কে পুনরায় আগুনে ঘি ঢালার মত পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
রাউজানের সাধারণ জনগণ এ ধরনের হীন বর্বর কর্মকান্ড ও মিথ্যা মামলা করিলে একজন ব্যক্তিকে আঘাত করে না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে এবং সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি করার অধিকার ও গণতন্ত্রের ভিত্তিকে সরাসরি হুমকির মুখে ফেলার অভিযোগ করেন ।
এই ধরনের মিথ্যা ঘটনা ও মিথ্যা মামলা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে হয়রানি গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে এবং রাষ্ট্রের ভাবমূর্তি কে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে। রাস্ট্রীয় পর্যায়ে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহন না করলে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও মিথ্যা মামলার প্রবণতা আরও বৃদ্ধি পাবে। রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাউজান থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন বলে জানান।
পুলিশ সুপারের সাথে সাক্ষাতে নেতৃবৃন্দ কার্যকর পদক্ষেপে রাউজানের সুষ্ঠু ও সুন্দর রাজনীতির পরিবেশ এবং জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণের বিপুল উপস্থিতি ছিলেন।