পরিচালক আমাকে নানাভাবে বিব্রত করতেন : রাধিকা

98

বলিউডের অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা থাকা অবস্থার কিছু তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এ অভিনেত্রী। জানান, তার অন্তঃসত্ত্বার খবরে তার সিনেমার পরিচালক খুশি হননি। বরং, তারা তাকে আরও টাইট পোশাক পরাতে বাধ্য করেন এবং ওজন বেড়ে যাওয়ার জন্য কটূক্তিও করেন।

Advertisement
spot_img

নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ এসে এসব অভিযোগ করেন রাধিকা আপ্তে। আরও জানান, সেই পরিচালক নাকি তাকে ডাক্তারের কাছেও যেতে দেননি।

রাধিকা বলেন, ‘আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে সেই পরিচালক আমাকে নানাভাবে বিব্রত করতেন।

আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হতো, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।’

যদিও পরিচালকটির নাম প্রকাশ করেননি, তবুও রাধিকা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে দুঃখ দিয়েছিল।

Advertisement
spot_img