চট্টগ্রাম বন্দরে নিয়ম বহির্ভূতভাবে পণ্য পাচার চেষ্টার, আটক ৩

121

চট্টগ্রাম বন্দরে গত ২৯ জুলাই  আনুমানিক রাত ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম বন্দরের NCT ডেলিভারি পয়েন্টে একটি এসাইনমেন্ট বহির্ভূত কন্টেইনার সীলবিহীন অবস্থায় রয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যগণ ঘটনাস্থলে কন্টেইনারটির পাশে থাকা কাভার্ডভ্যান ও আশেপাশের এলাকা তল্লাশি করে। তল্লাশির সময় বর্ণিত কন্টেইনারের পাশে থাকা কাভার্ডভ্যানের মধ্যে এসাইনমেন্ট বহির্ভুত ৮৪ কার্টন (৮৪×১০=৮৪০ কেজি) কিসমিস উদ্ধার করে।

Advertisement
spot_img

তাৎক্ষনিক অভিযানে ঘটনাস্থল থেকে জড়িত গাড়ি (কাভার্ডভ্যান), উদ্ধারকৃত মালামাল সহ তিনজন ব্যক্তিকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। বর্তমানে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে “জিরো টলারেন্স” নীতি গ্রহন করেছে, ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

Advertisement
spot_img