সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ রেখে প্রজ্ঞাপন জারি করলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মিজানুর রহমান সরকার ও যুগ্ম মহাসচিব ফারুক হোসেন প্রাথমিকের শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা ও উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীসহ সমমানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নিমিত্তে ২৪জুলাই আদালতে রিট আবেদন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনর মহাসচিব মো : মিজানুর রহমান সরকার।
আজ ৩০ জুলাই হাই কোর্টের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মো: হামিদুর রহমানের যৌথ বেঞ্চে পরিপত্র বাতিল করে ২ সপ্তাহের মধ্যে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কেন কারণ দর্শাতে বলছে আদালত। আইনজীবী হিসেবে রিট পরিচালনা করেন মোঃ কামাল হোসেন।
আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মো : মিজানুর রহমান সরকার, ভাইস- চেয়ারম্যান মিসেস জেসমিন নাহার, শিক্ষা সম্পাদক মো: আবদুল হালিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাহিত্য সম্পাদক মিসেস হাসিনা আকতার, ত্রান ও পূর্ণবাসন সম্পাক মো: মোশারেফ হোসেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু বলেন কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য সৃষ্টি জাতি মেনে নেবে না, আদালতে এ কারন দর্শানো নোটিশে মাধ্যমে প্রাথমিক গণ শিক্ষা অধিদপ্তর শুভবুদ্ধির পরিচয় দিয়ে সকল ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দিতে নতুন পরিপত্র জারি করার আহবান জানাচ্ছি। সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন। সরকারের প্রতি আমাদের দাবী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দিতে হবে।