ঝর্ণাধারা খেলাঘর আসর-এর আলোচনা ও পুরস্কার বিতরনী সভা

119

নগরীর বায়েজিদস্থ ঝর্ণাধারা খেলাঘর আসর আয়োজিত খেলাঘরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৮ জুলাই ২০২৫ইং কচিকাঁচার পাঠশালা স্কুলে আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সানিয়া কবির সানি। মোহাম্মদ নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতি সিনিয়র সাংবাদিক এম. নাসিরুল হক চৌধুরী, কবি আশীষ সেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক পপি বড়–য়া, সমাজসেবক আব্দুল মালেক, মোরশেদুল আলম চৌধুরী, নীলিমা বড়–য়া, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জিদান প্রমুখ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাই-বোন ও অভিভাবকের উদ্দেশ্যে এম. নাসিরুল হক চৌধুরী বলেন, খেলাঘর ছোট ছোট ভাই-বোনদের মানবিক মূল্যবোধ, বিজ্ঞানমনস্ক ও মেধার বিকাশ ঘটায়। আলোচনা সভা শেষে বিজয়ী ভাই-বোনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Advertisement
spot_img
Advertisement
spot_img