উপজেলা ফুটবল লীগে হাটহাজারী খেলোয়াড় সমিতি চ্যাম্পিয়ন

143

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্কার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লীগ-২০২৫ হাটহাজারী খেলোয়াড় সমিতি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

Advertisement
spot_img

শনিবার (১৯ জুলাই) পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় হাটহাজারী খেলোয়াড় সমিতি ৩-০ গোলে মির্জাপুর মিতালীকে পরাজিত করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে হাটহাজারী খেলোয়াড় সমিতির খেলোয়ার মিজানুর রহমান সিবলুর দূরপাল্লার শটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এবং ৬৫ মিনিটে খেলোয়াড় সমিতির ঢাকা আরামবাগের খেলোয়াড় সমর জয়ের পরপর দুই গোলে খেলোয়াড় সমিতি ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন খেলোয়াড় সমিতির মিজানুর রহমান সিবলু, লীগের খেলা খেলোয়ারের ট্রফি গ্রহণ করেন মির্জাপুর মিতালীর মোরশেদ এবং লীগের সেরা গোলদাতার ট্রফি গ্রহণ করেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সিরাজুল ইসলাম রানা। লীগের সুশৃঙ্খল দলের ট্রফি লাভ করেন নাজিরহাট ফুটবল একাডেমী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ শাহ- ই-জাহান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৫০,০০০০টাকিও বিজিত দলকে রানারআপ ট্রফিসহ ৩০,০০০টাকা প্রদান করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম মশিউজ্জামান।

উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদের সঞ্চালনায় এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. মজিবুল আলম চৌধুরী, আবদুল মন্নান দৌলত, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, যুব উন্নয়ন অফিস সহকারী মো. শরিফ হোসেন, সাংবাদিক মো. আবু তালেব, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সেলিম রিয়াজ, সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিক, টিম ম্যানেজার জসিম উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাফর , জেলা দলের প্রশিক্ষক
সরওয়ার চৌধুরী,জাগৃতির সভাপতি মোঃ ওসমান, সাধারণ সম্পাদক সোহেল রানা , খেলোয়াড় সমিতির সাবেক সভাপতিমোঃসেলিম উদ্দিন ,মোহাম্মদ রাশেদ মোঃ শাহেদুল আলম শাহীন,জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।,মির্জাপুর মিতালী সভাপতি মো. ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, সংগঠক মোস্তফা আলম মাসুম, আব্দুল হালিম ,এম এ সালাম ও হোসেন মেহেদী

Advertisement
spot_img