চট্টগ্রাম উত্তর জেলা বিক্ষোভ সমাবেশ

75

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের সংগ্রামের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস কোনভাবেই মেনে নেয়া যাবে না। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়। তার বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না। জনগণ জানে কারা এই অবৈধ শক্তি, কারা এই অপ্রচারের পেছনে কাজ করছে। তারা এক নতুন ষড়যন্ত্রের পায়তারা করছে।

Advertisement
spot_img

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি আর বলেন সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ৩১ দফা কর্মসূচিতেই সকল প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। এ সময় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে। বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সর্বজনাব চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু আহাম্মদ হাসনাত, আজিজুর রহমান চৌধুরী, জহির আজম চৌধুরী, জাকির হোসেন, আবু আহমেদ, কাজী মহিউদ্দিন, এজাহার মিয়া, মাহাবুব ছাফা, মাইনুদ্দিন লিটন, জামশেদ আলম কমিশনার, মোশারফ হোসেন দিদার, সরওয়ার উদ্দিন সেলিম, মুরাদ চৌধুরী, আব্দুল মোতালেব চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, বদরুল আলম, সৈয়দ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, জয়নুল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মোহাম্মদ সিদ্দিক, শফিউল আলম চৌধুরী, আমিনুল ইসলাম তোহিদ, নার্গিস আক্তার, এইচএম নুরুল হুদা, এডভোকেট খোরশেদুল আলম, ফখরুল ইসলাম, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, সরওয়ার হোসেন রুবেল, ফরিদা আক্তার, কবির চেয়ারম্যান, সেলিম নূর, মোহাম্মদ আশরাফ উল্লাহ, সরোয়ার হোসেন রুবেল, সজীবউদ্দৌলা সজীব প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জনাব গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবন চত্বরে এসে শেষ হয়।
আগামীকালের কর্মসূচি
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিন ব্যাপী গৃহীত কর্মসূচির দ্বিতীয় দিনে আগামীকাল ১৮ জুলাই ২০২৫ শুক্রবার শহীদদের আত্মত্যাগে বাদ জুমা দোয়া মাহফিল এবং কালো ব্যাজ ধারন এবং বিকাল ৩ ঘটিকায় নাসিমন ভবন চত্বর থেকে মৌন মিছিলের আয়োজন।

Advertisement
spot_img