চট্টগ্রাম মহানগরের আওতাধীন কলেজ সমূহের কমিটি গঠন কল্পে সিভি যাচাই বাছাই শুরু

492

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ইজাজুল কবির রুয়েল বলেন কলেজ ক্যাম্পাসের সুষ্টু পরস্থিতি বজায় রাখার জন্য ছাত্রদল কে ভুমিকা রাখতে হবে।ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের আপদে বিপদে পাশে থাকার নির্দেশ দেন।

Advertisement
spot_img

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুখ হোসাইন বলেন ছাত্রদল এই দেশের ক্রান্তিকালে এই দেশের পাশে ছিলেন।৫ ই আগষ্ট পরবর্তী সময়ে ক্যাম্পাস নিরাপদ রাখতে ছাত্রদল সজাগ থাকতে হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক বায়েজীদ হোসাইন বলেন ক্যাম্পাসের মেধাবী ছাত্রছাত্রীরাই ছাত্রদল করে।ছাত্রদলই পারবে আগামীর বাংলাদেশ বিনির্মান করতে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর উপস্থিতিতে দায়িত্বশীল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।টিমের সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক সালাহউদ্দীন শাহেদ,সামিয়াত আমিন জিসান,জিএম সালাহউদ্দীন কাদের আসাদ,আরিফুর রহমান (মাষ্টার আরিফ),জহির উদ্দীন বাবর,আরিফুর রহমান মিঠু,শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ,এম এ হাসান বাপ্পা,খন্দকার রাজীবুল হক বাপ্পী,মোহাম্মদ ইসমাইল,মোঃ আনাছ,জাহেদ হোসেন খাঁন জসি,নুর নবী মহররম,নুর জাফর নাইম রাহুল,ফখরুল ইসলাম শাহীন।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান হোসেন বাপ্পী, আবু কাউসার,আল মামুন সাদ্দাম,দেলোয়ার হোসেন শিশির,কামরুল হাসান আকাশ,এনামুল হক,আবু হাসনাত জুয়েল,আব্বাস উদ্দীন সহ থানা,কলেজ ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Advertisement
spot_img