
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৮ জুলাই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার।
উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব শরাফাত আলী, রাউজান বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা শামসুল হক বাবু, বিএনপি নেতা নুরুল আবছার মেম্বার, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জানে আলম।
বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম রানা, সাবেক ছাত্র নেতা দিদারুল আলম, আরাফাত রানা প্রমুখ।
বিএনপি নেতা কামাল উদ্দিন,আরব আমিরাত যুবদল অন্যতম নেতা সাইফু উদ্দিন তারেক, মাহাবুব, শাহাদাতসহ রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে ফিরোজ আহমেদ বলেন আওয়ামী দোষররা নানা অপকৌশলে বিএনপির বিরোধে ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্পষ্ট বক্তব্য কোন সন্ত্রাসী, চাঁদাবাজের জায়গা রাউজানের মাটিতে হবে না। সন্ত্রাসী যে হোক না কেন তাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন রাজনীতির প্রাণ কেন্দ্র তাই সবার আগে নিজেদের মধ্যে মতবিরোধ না রেখে ঐক্যবদ্ধ ভাবে জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য নেতৃত্বে বিএনপি কে শক্তিশালী করতে হবে।
নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী দোষরদের প্রতিহত করতে হবে, কোথাও চাঁদাবাজি সন্ত্রাসী চললে সাথে সাথে প্রশাসনকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। আমার নামেও চাঁদাবাজির কথা শুনা যায়, যেখানে আমার নামে বা বিএনপির নামে কেউ চাঁদা দাবী করলে খবর দেওয়ার আহবান জানান। আর কোন ছাড় নয় নোয়াপাড়ায় যে অপকর্মে লিপ্ত হবে তাকে কঠিন শাস্তি পেতে হবে।
সভাপতির বক্তব্য হাবিব উল্লাহ মাস্টার বলেন আজ থেকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয়তাবাদী দল কে শক্তিশালী করতে হবে। রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন হবে জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘাটি।
















