কঠোর পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই সাফল্যের ফিরে পৌঁছায় না

117

ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তির সংবর্ধনা ও সনদপ্রদান অনুষ্ঠান’২৫ সংগঠনের পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফান এর সভাপতিতে ৫ জুলাই শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহসূফী আব্দুল করিম মালেকি আলকুতুবী। উপদ্বোধক ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা ডালিম বড়–য়া।

Advertisement
spot_img

মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান নূ ক ম আকবর। অতিথি ছিলেন অ্যাড মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের কার্যকরী সভাপতি এম.এ সবুর, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মোখতার আহমদ, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের কো চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি লেকচারার কাজী আসিফ আশরাফী, অরবিট স্কুল এন্ড কলেজ খুলশী শাখার উপাধ্যক্ষ মুহাম্মদ শিহাব উদ্দিন, দূয়ুফুর রহমান ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী আজগর, ফারইষ্ট লাইফ ইন্সুরেন্স চট্টগ্রাম দক্ষিণের জোনাল অফিসার মাহমুদ উল্লাহ, সাবেক পরিচালক মুহাম্মদ আমির হোসেন, মহিউদ্দিন কাদেরী।

সংগঠনের পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির ও ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তির পরিচালক হাফেয সিয়াম রহমান সাইমনের পরিচালনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহিন রেজা, মুহাম্মদ নাঈমুল হক, ফুটন্ত ফুল শিক্ষাবৃত্তির পরিচালনা পরিষদের সদস্য হাফেজ মুহাম্মদ রিয়াজ উদ্দীন, মুহাম্মদ রাসেল, আহমদ রেজা চিশতী, ওবাইদুল মুনতাসির, হোসাইন মোবারক, জিয়াউল হক সরকার, মাইনুল ইসলাম সায়েদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন, এক্ষেত্রে আবিষ্কারের কোন বিকল্প নেই, আর আবিষ্কার নিশ্চিত করার জন্য গভীর অধ্যয়নের প্রয়োজন সবচেয়ে বেশি, একটি আবিষ্কার পৃথিবীর সম্ভাবনা বহুবনে বৃদ্ধি করতে পারে, পরিবর্তনের নতুন সিঁড়ি তৈরি করতে আবিষ্কারই সবচেয়ে নির্ভরযোগ্য।’ বক্তারা বলেন, স্বপ্ন নির্মাণের কথা, স্বপ্নকে ধারণ করার কথা, এবং কঠোর পরিশ্রম ছাড়া যে কোন স্বপ্নই সাফল্যের ফিরে পৌঁছায় না- এসব বাস্তবতার কথা। শেষে ট্যালেন্টফুল ও সাধারণ গ্রেডে ৮২জন শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্টসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Advertisement
spot_img