গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা অতীব জরুরী : সাথী উদয় কুসুম বড়ুয়া

86

০৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৬ টায় চট্টগ্রামের চান্দগাওঁ থানার বাহির সিগনাল বড়ুয়া পাড়ায় জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিটন বড়ুয়া ’র সঞ্চালনায় এবং জীবন বড়ুয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জিতেন বড়ুয়া, সৈকত বড়ুয়া (উত্তম), জনি বড়ুয়া প্রমুখ।

Advertisement
spot_img

প্রধান অতিথি সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। প্রায় ১৬ বছর ধরে চলেছে গণতন্ত্রকে বন্দী করে ভয়াবহ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন। বিরোধী মতের মানুষদের গুম, খুনসহ মিথ্যা মামলায় এক অবর্ণনীয় বন্দীজীবন কাটাতে হয় বছরের পর বছর। মত প্রকাশের স্বাধীনতাসহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। গণতন্ত্রের প্রতীক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। একমাত্র গণতান্ত্রিক সমাজেই মানুষের সার্বিক অধিকার নিশ্চিত হয়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনও শুরু হয়নি। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুন:প্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির ভাষণে সাথী উদয় কুসুম বড়ুয়া – গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞপ্তি।

Advertisement
spot_img