রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

176

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

জানা যায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement
spot_img

স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা।

এ দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানান হবে বলে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Advertisement
spot_img