বারবার ডিভোর্স কেন হয়? জানালেন শ্রাবন্তী

70

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনায় থাকে। বিশেষ করে, তার বিয়ের সম্পর্ক এবং বারবার ডিভোর্সের কারণে তিনি সংবাদমাধ্যমে শিরোনামে উঠে আসেন।

Advertisement
spot_img

শ্রাবন্তী তিনবার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন, তবে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ, তার তৃতীয় বিয়েবিচ্ছেদ আদালত পর্যন্ত গড়ায়। এরপর তিনি একাধিক সম্পর্কেও জড়ান, যা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

প্রতিবারই তিনি নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন এবং নানা জটিলতা কাটিয়ে উঠেছেন। এখন প্রশ্ন উঠছে, তিনি কি আবার বিয়ে করবেন? বিয়েতে তার বিশ্বাস কী, এবং আগের সম্পর্কগুলো কেন ডিভোর্সে পরিণত হয়েছিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, আমি এখনো বিয়েতে বিশ্বাস করি, কারণ আমি আমার মা-বাবাকেও দেখেছি। আমি মনে করি, যারা বিয়ে করেছেন তারা ভালো থাকুন এবং একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখুন। আমি কেন বিয়ে করব না? এটা তো যুগযুগ ধরে হয়ে আসছে।

এ অভিনেত্রী তার সম্পর্কের স্থায়িত্ব না পাওয়ার কারণ হিসেবে বলেন, আমার যেটা ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম। যা হয়তো আরও ভালো করে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি একটু বেশিই ইমোশনাল মানুষ। এ ক্ষেত্রে মনে হয়, আবেগে না ভেসে বাস্তব বুদ্ধি দিয়ে জীবনকে ভেবে দেখা উচিত ছিল। নিজের ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মান যেখানে বজায় থাকবে, সেখানে এগিয়ে যাওয়া উচিত।

শ্রাবন্তী বলেন, জীবন একটাই, তাই লোকের কী বলছে তা দেখে সেদিকে যাওয়া ঠিক নয়। নিজের মন যা বলে, তা করলে ভালো হবে সেটাই করা উচিত। কারণ, কেউ পরিপূর্ণভাবে কারো জায়গা অনুভব করতে পারে না। তাই সবার আগে নিজেকে নিজের ভালোবাসা উচিত।

প্রসঙ্গত, শ্রাবন্তী ১৮ বছরের আগেই নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। সেই সংসারে ছেলে ঝিনুক (অভিমন্যু) জন্ম নেয়। ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন, তবে এক বছর পরই সেই সম্পর্কও ভেঙে যায়।

এরপর তৃতীয়বার তিনি রোশন সিংকে বিয়ে করেন। তাদের বিয়েটি অনেকটা গোপন থাকলেও, বছরের শেষের আগেই সমস্যা দেখা দেয় এবং তারা আলাদা হয়ে যান। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলতে থাকে এবং চলতি বছরের এপ্রিলে তাদের বিচ্ছেদ হয়।

Advertisement
spot_img