চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

194

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ” ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ জুন ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

Advertisement
spot_img

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক রঘুনাথ নাহা।

উপজেলা উপ সহকারি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ( ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তার, নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানেষ দে, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী , সাংবাদিক আমিনুল্লাহ টিপু।
এছাড়াও কৃষি উদ‍্যক্তা আব্দুল মজিদ শাহ, নাইমুল হক, ও স্থানীয় কৃষকসহ গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Advertisement
spot_img