তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

103

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং।

Advertisement
spot_img

আজ সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেরিফায়েড ফেসবুক ওয়ালে এক পোস্টে এ তথ্য জানান।

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফর করেছে বিএনপির এক প্রতিনিধি দল।

বিএনপি মহাসচিব তার পোস্টে লিখেন, চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও চীনের ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি জনাব লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান।

বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্যোগকে বহুপাক্ষিক ও বিস্তৃত করার আহ্বান জানান।

Advertisement
spot_img