চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক

168

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ২১ জুন শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এলে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির কাছ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সার্বিক বিষয়ক সম্পর্কে অবহিত হন। সদস্যসচিব বলেন, আপনার নির্দেশনা অনুযায়ী আমরা অন্তর্বর্তী কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাবের রুটিন ওয়ার্ক ছাড়াও ক্লঅবের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করছি। জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আহবায়ক ফরিদা খানম বর্তমান অন্তর্বর্তী কমিটির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রেস ক্লাব সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলে জানান।
এ সময় অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ্ নোমান, সোহাগ কুমার বিশ্বাস, হাসান মুকুল, জাহাঙ্গীর আলম, মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement
spot_img
Advertisement
spot_img