পার্বত্য এবং সমতলের মিল বন্ধনে মধ্য দিয়ে দেশের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন জিয়া – উদয় কুসুম বড়ুয়া

41

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম বান্দরবান জেলার উদ্যোগে জেলা সদরের মাস্টার গেস্ট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম বান্দরবান জেলা শাখার সম্মানিত আহ্বায়ক বাবু মংসিনু মারমা। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক মিটু কুমার বড়ুয়া, প্রকৌশলী জিতেন বড়ুয়া, বিশ্বজিৎ তঞ্চগ্যা, মংহাইনু মারমা, থুইমংপ্রু মারমা, উম্যাচো মারমা, চিংশৈ মারমা, শ্রমিক নেতা রুবেল বড়ুয়া, সৈকত বড়ুয়া উত্তম, খ্যইথোয়াই মারমা, উষান কান্তি তঞ্চগ্যা, এথোয়াই মারমা প্রমুখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সন্মানিত সদস্য বাবু মংশৈম্রাই মংশৈ এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের সাংগঠনিক দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও শ্রমিক দল নেতা জগদীশ বড়ুয়া বাবু।

Advertisement
spot_img

প্রধান অতিথির ভাষনে সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, জনগণের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে অশুভ শক্তিকে পরাভূত করে জনগণের মিলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই তা নতুন করে শুরু করতে হবে আমাদের। তিনি বলেন, এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হবার। সকল বিভক্তিকে পরাভূত করে পাহাড়ি এবং সমতল ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই। সকল মতপার্থক্য ভুলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সংঘটিত হই।

Advertisement
spot_img