
এম, এ কাশেম, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘দিনকাল’ : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিস্তির্ণ এলাকা রাতভর ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মীরসরাইয়ের সবচেয়ে বড় গ্রাম্য বাজার আবু তোরাব বলতে গেলে কোমর পানিতে থৈ থৈ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বড় এ বাজারটির সাথে যোগাযোগ ব্যবস্থার সড়ক বড় তাকিয়া- আবু তোরাব সড়ক টি ডুবে গেছে। প্রবল বেগে পানির স্রোতে আশপাশের ডুবে থাকা অনেক বাড়ির ঘর ও গাছপালা ভেঙে পড়ছে।
অন্য দিকে মীরসরাই উপজেলার উত্তর শেষপ্রান্ত দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার ধুমঘাট ব্রীজ (ফেনী নদী) উপরিভাগের কাছাকাছি পানি ছুঁই ছুঁই করছে। এতদাঞ্চলের বাড়ি-ঘর পানিতে টইটম্বুর হয়ে পড়ার অবস্থা দেখা যাচ্ছে।
এ ছাড়া- মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার-কাটাগাঁং, ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর-মধ্য আজম নগর, ৪ নং ধুম ইউনিয়নের শুক্কুরবারিয়ারহট, ৫ নং ওচমানপুর ইউনিয়নের মরগাং-মুহুরী প্রজেক্ট, ৬ নং ইছাখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকার আশপাশের গ্রাম এবং ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন বাড়ি-ঘর পানিতে অর্ধ ডুবন্ত অঅবস্থায রয়েছে বলে পাওয়া সংবাদে প্রকাশ।
তবে, সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য যে, স্বয়ং মীরসরাই পৌরসভা বাজারে ও হাঁটু পানি থৈ থৈ করছে! এ ছাড়া বারইয়ারহাট পৌরসভা বাজার সহ আরো কয়েকটি বাজারে ও পানি জমাট হয়ে রয়েছে।
এ ছাড়া- গ্রাম্য এলাকার প্রায় রাস্তা-ঘাট গুলো ডুবে যাওয়ার কারণে যোগাযোগ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে খেটে খাওয়া দরিদ্র-অভাবী পরিবারের মধ্যে পাহাড় সম: দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নররা বলছেন-সামান্য বৃষ্টিতে এতো পানি হওয়ার সম্ভাবনা কম। তারা মনে করছেন-ভারত থেকে নেমে আসা পানিতে এ অবস্থার সৃষ্টি হতে পারে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৮টা) মীরসরাই উপজেলার বিস্তীর্ণ এলাকায় ক্রমান্বয়ে পানি বেড়ে চলেছে। গতবারের ভারত থেকে নেমে আসা পানিতে বাড়ি-ঘর রাস্তা-ঘাট সহ প্রায় সব কিছু ডুবিয়ে মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে যাওয়ার অবস্থার পরিস্থিতি দেখে মানুষজন আতংকিত হয়ে পড়েছে।
















