চন্দনাইশ প্রেস ক্লাবের ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময়

196

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঃ চন্দনাইশ প্রেসক্লাবের নবগঠিত কমিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গত ১৫ জুন রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা ও চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে পৃথক পৃথক সৌজন্যে সাক্ষাৎ এবং চা চক্রে মিলিত হন।

Advertisement
spot_img

নবগঠিত চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবর্গ চন্দনাইশ উপজেলা প্রশাসক মো:রাজিব হোসেন, চন্দনাইশের সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কামান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ এবং চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হন।

এ সময় চন্দনাইশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ কমরুদ্দীন ও সাধারণ সম্পাদক খালেদ রায়হান এর সাথে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম, এ মুবিন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম, হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক মো: জিয়া উদ্দিন ও কার্যকরী কমিটির মোহাম্মদ ওসমান চৌধুরী, সদস‍্য ও সিনিয়র সাংবাদিক রূপন দত্ত প্রমুখ।
মতবিনিময়ের সময় প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিকদেরকে বলেন, চন্দনাইশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্ব্বোচ্চ চেষ্টা অব‍্যাহত থাকবে। গরু চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে আমরা বদ্ধপরিকর। পক্ষান্তরে সম্প্রতি পাহাড়ি সন্ত্রাসী কতৃক অপহৃত কৃষকদের কোন মুক্তিপন ছাড়াই উদ্ধার করায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ চন্দনাইশে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ক‍্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ ও তাঁর টিমকে ধন্যবাদ জানান।

Advertisement
spot_img