জাসাস চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন

110

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু ও সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ শিপন চট্টগ্রাম জেলা আইনজীবী শাখা জাসাস এর নতুন কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় ও বিভাগীয় সাংগঠনিক কমিটির সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে উল্লেখিত সাংগঠনিক কমিটি অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, চট্টগ্রাম জেলা আইনজীবি শাখায় কণ্ঠশিল্পী এডভোকেট মোঃ এহতেশাম পারভেজ সিদ্দিকী জুয়েলকে আহবায়ক, এবং এডভোকেট মোঃ বদরুল রিয়াজকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন এডভোকেট সেলিমা খানম, এডভোকেট দিলরুবা আক্তার (লিজা), এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, এডভোকেট আশরাফী বিনতে মোতালেব, এডভোকেট জেবুন নাহার লীনা, এডভোকেট খোরশেদ আলম বেলাল, এডভোকেট মোঃ সেলিম উদ্দিন শাহিন, এডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, এডভোকেট আলী ইয়াসিন, এডভোকেট রুনা কাশেম, এডভোকেট শেখ তাপশী তোহুরা, এডভোকেট মারুফ নাজিবুল আলম তোহা, এডভোকেট শাহিন সুলতানা হিরা, এডভোকেট বিলকিস আরা মিতু ও এডভোকেট তারেকুল ইসলাম।

Advertisement
spot_img
Advertisement
spot_img