বাড়িতে ঢুকে টিকটকার সানাকে গুলি করে হত্যা

73

পাকিস্তানে জনপ্রিয় এক টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই টিকটকার নিজ বাড়িতে খুন হন।

Advertisement
spot_img

সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির ভেতরেই কে বা কারা খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। হত্যাকারী বাড়ির ভেতরে ঢুকে সানাকে গুলি করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সানা ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এরই মধ্যে এ হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হত্যাকারী সানার বাড়িতে অতিথি সেজে প্রবেশ করেছিল।

Advertisement
spot_img