
বিবর্তিত ভালবাসা
——-নাসরিন মুন্নী
কতখানি ভালবাসা দিতে পারে মানুষ?
দিতে পারে কতটুকু ঘৃণা?
সমীকরণ বা তুলনায় না যাই
না করি প্রাপ্তি- অপ্রাপ্তির হিসেব- নিকেশ।
কোন অন্ধকার গোপন কুঠুরী থেকে
ভেদ করে আসে দানবের অট্টহাসি??
নাই বা শুনলাম তা !
তার চে বরং কান পেতে রই
ভালবাসার সুমধুর আগমনী সুরের
আহ্বান ধ্বনির প্রতীক্ষায়,
যা পাই উজাড় করে নিই
ধারন করি বুকের গহীনে…!
তাই বা কম কিসে??















