
অবশেষে আনুষ্ঠানিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব আহমেদ ওয়াজেদ নাম ধারণ করেছেন। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও; সাবেক স্ত্রী ক্রিস্টিনের সাথে সম্পর্কে বাদানুবাদ থাকায়, নাগরিকত্বের আবেদন ইচ্ছা থাকা সত্ত্বেও করতে সাহস পান নি জয়। সাবেক স্ত্রী ক্রিস্টিনকে বিবাহ বিচ্ছেদের পর একটি নির্দিষ্ট অংকের চাইল্ড সাপোর্ট নিয়মিত দেয়া লাগতো সজীব আহমেদ ওয়াজেদের। সাবেক স্ত্রী যদি তার নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াতে কোনো বাধার সৃষ্টি করে, এই আশংকাতেই মূলত এতদিন ধরে নাগরিকত্বের আবেদন করেন নি সজিব আহমেদ ওয়াজেদ। এদিকে বেশ কয়েক মাস ধরেই জয়ের জীবনে নতুন এক নারীর আগমন ঘটেছে। নতুন সেই গার্লফ্রেন্ড চাচ্ছিলেন জয় যেন ক্রিস্টিন এবং তার সন্তানদের সকল আইনি ঝামেলা/দাবি মিটিয়ে নাগরিকত্ব গ্রহণ করে। গার্লফ্রেন্ড এর ইচ্ছানুযায়ী জয় তার সাবেক স্ত্রী এবং সন্তানদের সাথে একটি “সেটলমেন্টে” পৌঁছিয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে। জয়ের একটি সূত্র জানায়, নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে বাকি জীবন একজন মার্কিন নাগরিক হিসেবেই নির্ঝঞ্ঝাট কাটাতে চান তিনি। বাংলাদেশের রাজনীতির প্রতি তার আর বিন্দুমাত্র আগ্রহ নেই বলেও সূত্রটি জানায়। জয়ের নাগরিকত্বের শপথ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের শপথ অনুষ্ঠানের ভাইরাল ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করলে সূত্রটি জানায়, “সেই ছবিতে জয়ের পাশে নাগরিকত্বের শপথ গ্রহণ করতে যারা বসেছিলেন, তাদের হাতে যেই ফর্মটি ছিল, সেটাকে বলা হয় ফর্ম M-767 ; অর্থাৎ নতুন নাগরিকদের এই ফর্মে অভিনন্দন বার্তা প্রদান করে USCIS”
















