শেষের পথে
--------‐---------------কোহিনূর আক্তার
এক ঘটি জল চেয়েছিলাম মেঘের কাছে ,
সেদিন মেঘ খরারূপে জল হীন হলো ।
জমিন এর কাছে এক ফোঁটা জল চেয়েছিলাম
জমিনও সেদিন খরাকে বিষাক্ত উপটোনায়
নিজেকে সাজালো।
নিঃস্ব আমি,নিজের তাবিজের ভরে চলি,
ভুলে গেছি জল পিপাসা,
ভুলে গেছি আত্মার সুধা
এখন এক সাগর জল দিয়ে কি করবো ?
জল রাখার ঘটি টা বিষাদের আঘাতে আঘাতে ভেঙে গেছে উচ্চ সুখের শাস্তির নিবিড়তায়।
যেখানে জল রাখার পাত্র নেই।
সেখানে জল মূল্যহীন নিষ্ক্রিয় বলেই মনে হয়।
ভালো থাকুক জল সাগর মেঘ বৃষ্টি
আমি না হয় ভুবনের বিষাদ গর্জন এ নিজেকে
মানিয়ে নিলাম।
কতকাল রাত্রির কাছে আলো চেয়েছিলাম
রাত্রি আমাকে আকাশের দিকে হাত বায়ার শব্দে
বুঝিয়ে দিলো, রাত্রি আকাশের বাধানো রুটিনে
আলোকিত।
পরিশেষে আমি জল হীন অন্ধকার নিশিতে ছোট ছোট বালু কণায় হারিয়ে গেছি অনন্ত সাধ হীন জীবন থেকে।
আজকাল প্রাপ্তির সুখ বড় অকেজো আমার ।
আমি ক্ষমা করে দিয়েছি তাকে, যে জীবন দিলো
জীবনের জন্ম দিলো না ।
আমি ক্ষমা করে দিয়েছি তাকে যে তৃষ্ণা দিলো,
তৃষ্ণা মিটানো অমরত্ব সুখ দিলো না ।
এখন আমি আমার মতই থাকি
আমার মতই বাঁচি ।
জলের প্রলয় আমাকে বিচলিত করে না ।
আমি শান্ত গহ্বরে গভীর অন্তিমে অধরা সুখে
হেঁটে চলেছি শেষের পথে ।