পিএসজি ছাড়লে ম্যান ইউ ছাড়া অন্য কোথাও ‘না’

103

২০১৭ সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে ১৯৮ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার জুনিয়র। তবে পিএসজিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ ব্রাজিলিয়ান। উল্লেখযোগ্য একটি সময় তার কেটেছে ইনজুরিতে আক্রান্ত অবস্থায়। এই সময়ে আকাঙ্খিত চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিততে পারেনি দলটি।

Advertisement
spot_img

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ওপর সন্তুষ্ট নয় পিএসজি বোর্ডও। সমর্থকদের রোষানলেও পড়েছেন এই ব্রাজিলিয়ান। তার বাড়ির সামনে পিএসজি ছাড়ার জন্য হয়েছিল বিক্ষোভও। ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে থাকার সুযোগ আছে নেইমারের। তবে এমন পরিস্থিতিতে তাকে বিক্রি করে দিতে চাইছে পিএসজি।

ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, নেইমারও চাইছেন ক্লাব ছাড়তে। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া অন্য কোনো ক্লাবের কথা ভাবছেন না তিনি। ইউনাইটেডে যোগ দেওয়া না গেলে পিএসজিতেই থাকতে চান তিনি।

মার্কাস রাশফোর্ডের পাশাপাশি গোল করতে দক্ষ এমন একজনকে খুঁজছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগও। পিএসজির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করা নেইমার সেই চাহিদা পূরণ করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

ফরাসি ক্লাব পিএসজিতে নেইমারের সাপ্তাহিক বেতন প্রায় ১ মিলিয়ন ইউরো। তবে ম্যান ইউতে যোগ দিলে তাকে অবশ্যই বিশাল বেতন কাটতে হবে।

 

Advertisement
spot_img