চন্দনাইশে ধর্ষণের পর মামার হাতে ভাগ্নি খুন: মামা মামীকে জবাই করে হত‍্যাচেষ্টা

458
চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ  গাছবাড়ীয়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে মামা কতৃক ধর্ষণের পর খুন হয়েছে  আরজু আকতার (২০) নামে এক কলেজ ছাত্রী। দেখে পেলায় ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে গুরুতর আহত হয় নানা-নানীকে।
গত ৯ই এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ৩ টায় চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আরজু আকতার চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে পটিয়া কলেজে অধ‍্যয়নরত। পুলিশ সূত্রে জানা যায়,গত ৩/৪ দিন আগে নিহত আরজু আকতার তার নানা-নানির সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন রাত আনুমানিক ৩টায় ভিকটিম বাথরুমে গেলে সেখানে তার পিছনে পিছনে ধর্ষণ করার উদ্দেশ্য যায় একই বাড়িতে বেড়াতে আসা মামা সম্পর্কিয় সাতকানিয়া খাগরিয়া মুন্সি বাড়ি এলাকার মরহুর সৈয়দ আহমদের ছেলে নাজিম উদ্দীন (২৮)। সে সম্পর্কে  ভিকটিমের মায়ের খালাতো ভাই। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হত্যা করে বাথরুমে ফেলে দেয়। তার খুঁজে সেখানে নানা-নানি ছুটে আসলে তাদের উভয়কে ধারালো ছুরি দিয়ে হত‍্যার উদ্দেশ্যে গলায় আঘাত করে পালিয়ে যায় ঘাতক নাজিম উদ্দীন। পরে তাদের শোর- চিৎকার স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে এক সিএনজি চালক থানায় এসে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
Advertisement
spot_img