দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে পারছেনা অন্তবর্তী সরকার

111

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে, পবিত্র মাহে রমজানেও প্রতিদিন ধর্ষণ ও হত্যাকান্ডের মতো জঘন্য ঘটনা সামনে আসছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সেক্টরে এখন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যা অন্তবর্তীকালীন সরকার সামাল দিতে পারছেনা। তিনি আজ ১২ মার্চ বুধবার বিকালে আনেয়ারাস্থ ২নং বারশত ইউনিয়নের বৃহত্তর বোয়ালিয়া ঈদগাহ মাঠে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বারশত ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন দায়িত্ব গ্রহণের ৭মাসেও অন্তবর্তী সরকার যে যে বিষয়ে সংস্কারের কথা বলেছে তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। দেশের মানুষ আর আশাহত হতে চাইনা। একটি নির্বাচিত সংসদীয় সরকার ছাড়া দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই মানুষ চাই একটি সুষ্ঠু নির্বাচন। ৫ই আগস্টের মধ্য দিয়ে যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার আগে নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি এ বছরের মধ্যেই দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে অন্তবর্তী সরকারের সহযোগিতা কামনা করেন। তাছাড়া জনগণের অধিকার আদায়ে বিএনপি নেতাকর্মীদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানান লায়ন হেলাল।

Advertisement
spot_img

উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ডা: আবুল কাশেমের সভাপতিত্বে ও সদস্য দিল মোহাম্মদ মনজু’র পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাগীর হোসেন, সদস্য রফিক ডিলার, মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম, বিএনপি নেতা আবদুল মঈনউদ্দীন ছোটন, লেয়াকত আলী, আবদুল হক মেম্বার, ইসমাইল তালুকদার, মো: মোজাম্মেল হক, লোকমান, ইউনিয়ন বিএনপি নেতা ইউচুপ আলী, মো: ইউনুচ, নিজাম উদ্দিন, এরশাদ, রাশেদ, মো: ছৈয়দ, শাহ আলম সওদাগর, আলী আহমদ, বদরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো: ফোরকান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নুরুল কবির রানা, শোয়েবুল ইসলাম, মো হোসেন, আলফাজুর রহমান আরিফ, যুবদল নেতা আমান উল্লাহ কায়সার, হাসেম, জসিম, গিয়াস, ফয়সাল, মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো: হাসান, সাইফুদ্দীন দস্তগীর, উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছল হোসেন জুয়েল, আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দীন, শফিউল আলম চৌধুরী, হান্নান, তারেক, মিনহাজ রফিক মঈন উদ্দিন, রহিম, জাহেদ, মনসুর প্রমুখ।

Advertisement
spot_img