বিকেলে অনুষ্ঠিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা এবং পুরস্কার বিতরণ।
এসময় সর্বস্তরে বাংলা প্রচলনের উপর গুরুত্বারোপ করে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম মহানগরীর সব সাইনবোর্ড বাংলায় প্রচলন নিশ্চিত করা হবে।

একুশে উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ্ নোমান।
চিত্রাংকন প্রতিযোগিতা তিনটি ক্যাটগরিতে অনুষ্ঠিত হয়। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে প্রথম স্থান ইমাদুল ইসলাম খালিদ (দ্বিতীয় শ্রেণি), দ্বিতীয় উম্মে কুলসুম রাইসা (পঞ্চম শ্রেণি), তৃতীয় আবু শহরুল (প্রথম শ্রেণি)। এই বিভাগে উৎসাহমূলক পুরস্কার প্রাপ্তরা হলেন ইশরাফুল হক স্বাদ ( কেজি), নুমাইর আব্দুল্লাহ (কেজি), জোনায়েদ আলম নিবরাজ (তৃতীয়)। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইসরাত ইসলাম নিঝুম (নবম), দ্বিতীয় এ কে এম ইহসান আরেফিন (সপ্তম) এবং তৃতীয় মালিহাতুস সাদিয়া (এসএসসি)। একাদশ থেকে তদুর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম হামীম হাসান (অনার্স ), দ্বিতীয় সাফোয়ান হাসান (একাদশ), তৃতীয় আতিয়া আফিফা জাহান (অনার্স)।
বিচারকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক যুবরাজ (জাহেদ এ চৌধুরী) ও লিটল জুয়েলস স্কুলের শিক্ষক নুসরাত জাহান।
