পশ্চিম ষোলশহর হামজার বাগে ১৮ই ও ১৯ই ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী হযরত হামজা খাঁ (র:) ওরশ শরীফ

377

আগামী ৫ ও ৬ই ফালগুন বা ১৮ই ও ১৯ই ফেব্রুয়ারী পশ্চিম ষোলশহরের হামজারবাগ হযরত হামজা খাঁ (র:) ওরশ তার মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ জোহর থেকে খতমে কোরান, হামজা খাঁ (র:) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ । মাজার কমিটি ভক্তবৃন্দকে ওরশ মোবারকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন ।

Advertisement
spot_img

উল্লেখ্য যে, ১৬৬৬ খৃঃ মোগল সুবেদার শায়েস্তা খাঁনের পুত্র বুজুর্গ উমেদ খানের চট্টগ্রাম বিজয়ের পর হযরত হামজা খাঁ (র:) তার জনহিতকর সমাজ কর্মের জন্য প্রসিদ্ধ অর্জন করেন। তিনি শুধু জমিদার ছিলেন না একজন ওলীও ছিলেন। ১৬৮২ খৃ: চট্টগ্রামের মোগল শাসক জাফর খানের শাসনে হালিশহরের হামজার দিঘী, পশ্চিম ষোলশহরের হামজার মসজিদ, হামজার দিঘী, আতুরার ডিপোর পূর্ব দিকে বিভিন্ন সেতু তিনি তৈরি করেন। বিবিরহাটে তার খানকাহের দক্ষিণ দিকে তিনি একটি বড় ধরনের বাগানও তৈরি করেন। হামজা খাঁ (র:) সুদৃশ্য বাগের স্মারক রূপে তৎসন্নিহিত এলাকাটি পরে হামজার বাগ নামে খ্যাত হয়, যা বিভিন্ন পাথুরে শিলালিপিতে প্রমাণিত। প্রতি বছরের ৫ ও ৬ ই ফাল্গুন বা ১৮ই ও ১৯ই ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী তার মাজার প্রাঙ্গনে ও পার্শ্ববর্তী এলাকায় বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তার আত্নাকে পরিতৃপ্ত করুক।

Advertisement
spot_img