রাউজানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা গুলিবিদ্ধ,অবস্থা গুরুতর

259

রাউজানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরা বাবুকে গুলি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। নগরীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আজ শনিবার বেলা পৌণে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের ‘আদ্যাপীঠ’ এলাকায় বসে থাকার সময় একদল দুবৃত্ত তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। থানা পুলিশ গুলির ঘটনা স্বীকার করলেও এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

Advertisement
spot_img


বাবুর বাড়ি উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নে। তিনি উত্তর জেলা ছাত্রদলের কাযনিবাহী সদস্য।
উত্তর গুজরার বাসিন্দা অপু নামের একজন প্রত্যক্ষদশী বলেন বাবুর রানে, এবং পায়ের গোড়ালীতে বেশকিছু গুলি করা হয়েছে। তিনি আদ্যাপীঠের একটি প্রজেক্টের কাজে আসছিল। সেখানে পুকুরঘাট নিমাণের ঠিকাদারি করেন তিনি। কাজ দেখতে তিনি সেখানে আসেন।’

Advertisement
spot_img