
বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খাঁন বলেছেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃনমুলের নেতাকর্মীকে নিয়ে আমরা জনগনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের জাতীয় মুক্তি অর্জন ও দেশের উন্নয়ন-অগ্রগতি নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী চেতনা দ্বারা কলুষিত শাসন ব্যবস্থার মূল উৎপাটন করে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্র-কাঠামো গড়ে তুলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান তরান্বিত করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সময়ের অনিবার্য দাবী।
তিনি গতকাল শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নব-গঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য উপরোক্ত কথা বলেন” এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব গাজী মো: শাহজাহান জুয়েল, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস, যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র অংঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওতাধীন উপজেলা/পৌরসভা বিএনপি’র অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
















