
ই-বর্জ্যের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি কার্যকর ই-বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার নিমিত্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ‘Smart E-Waste Management System (SEWMS)” শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় সরেজমিন ডাটা কালেকশনের নিমিত্ত ফোকাস্ড গ্রুপের মতবিনিময় সভা আজ ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ খায়রুজ্জামান, জেলা প্রশাসনসহ চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন পরামর্শক প্রতিষ্ঠান Infrastructure Investment Facilitation Company (IIFC) এর কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ ও জেলার বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
















