
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, “৩১ দফা কর্মশালার মূল উদ্দেশ্য: একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “বাংলাদেশকে একটি আধুনিক, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরের মন্সুরাবাদ কর্ণফুলী ক্লাবে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম ফরিদুর আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী আইয়ুব, নুরুউদ্দিন হোসেন নুরু, জাফর আহম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন মাহাবুবুল হক, এডভোকেট কামরুল ইসলাম, ছাবের আহম্মদ, মোঃ বাদশা, এবং মোঃ ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা।
কর্মশালায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কৌশল, জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে আনতে রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
















