সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

95

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে জুলাই অভ্যুত্থানে নগরের চান্দগাঁও থানা এলাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বুধবার দুপুরে সাইফুলকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

Advertisement
spot_img

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে তাকে হাজির করা হলে বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২৩ আগস্ট সাইফুল ইসলামকে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। জুলাই অভ্যুত্থানে নগরের চান্দগাঁও থানার শিক্ষার্থী হত্যার ঘটনা হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
সাইফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে।তাকে আনা হলে আদালতে তোলা হবে।

সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
spot_img