হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

450

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব ও
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই -জাহান,সদস্য এস এ এম আসলাম মোর্শেদ মুজিবুল আলম চৌধরী, আবদুল মান্নান দৌলত,খোরশেদ আলম শিমুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও যুব উন্নয়ন অফিস সহকারী মো:শরিফ। সভার
শুরুতে ৫ অগাস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।সিজে কে এস প্রথম বিভাগের ফুটবল লিগের
উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং ঈদের পর হাটহাজারী উপজেলা ফুটবল লীগ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা ফুটবল লীগে অংশগ্রহণ করার জন্য উপজেলার বিভিন্ন ক্লাব গুলো অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। এ ছাড়াও পহেলা বৈশাখে গ্ৰামীন খেলা কাবাডি,দাড়িয়াবান্দা ও বলি খেলার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement
spot_img
Advertisement
spot_img