
রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি কমিটি বাতিলের দাবি করেছেন বিএনপির
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপির নেতাকর্মিরা। রাউজান উপজেলা ও পৌরসভা তৃণমূল ও ত্যাগী বিএনপি
নেতাকর্মিদের উপেক্ষা করে পকেট কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপির নেতাকর্মি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
গতকাল ২৩ জানুয়ারি বিকেলে সাড়ে ৪টায় রাউজান সদরের একটি কমিউনিটি সেন্টারে
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান পৌরসভা বিএনপি
সাধারণ সম্পাদক ছৈয়দ মনজুরুল আলম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের
উত্তর দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী। উপজেলা
বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফিরোজ আহাম্মদ, রাউজান উপজেলা যুগ্ন আহবায়ক
হাবিব উল্লাহ মাস্টার।
এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ ওয়াহিদুল আকবর, কাজী আনিসুজ্জামান
সোহেল, দিদারুল আলম চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, মোজাহের করিম, রমিজ
উদ্দিন চৌধুরী, নুরুল আলম, হারুনুর রশীদ, কাজী সরোয়ার মন্জু, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, ইউছুপ সওদাগর, মোজাম্মেল, ইউছুপ তালুকদার, মো. মাসুদ, শাহাজান শাকিল, আবুল কাসেম রানা, জানে আলম, মুছা মিয়া, মো. ইউছুপ, মোজাহের আলম, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন, জসিম মেম্বার,
একরাম মিয়া, আবু বক্কর সিদ্দিক, শাহ আলম, মিজান, শাহেদ, জাহাঙ্গীর,মাইকেল, শেখ মো. নাজিম, এনাম, ফয়সাল, খোন্দকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ নতুন কমিটি অবৈধ বলে উল্লেখ করে এজন্য উত্তরজেলা
বিএনপির আহবায়ক, রাউজানের সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকারকে দায়ী করে
নেতৃবৃন্দ বলেন একদিন আগে (১৮ জানুয়ারি আহুত) রাউজান বিএনপি ও পৌরসভা
সম্মেলন স্থগিত করেন। সম্মেলন না করেই কমিটি ঘোষণা দেন। ওই কমিটি বাতিল
না করলে বৃহত্তর কর্মসূচি দেয়ার কথা হবে। এজন্য আইনশৃংখলা পরিস্থিতির
অবনতি হলে তার সব দায় গোলাম আকবর খোন্দকারকে নিতে হবে।’
















